✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

চীনের ওপর শুল্ক ১৪৫% করল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১১, | ০৯:০১:৩৮ |

১২৫ শতাংশ নয়, চীনের পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্য সব দেশের উপর বর্ধিত শুল্ক স্থগিত রাখলেও চীনের উপর তা বহাল রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও মার্কিন পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়েছে। তার পরেই হোয়াইট হাউস জানায় চীনের উপর শুল্কের হার বাড়িয়ে ১২৫ শতাংশ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউস ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, আগে চীনের অধিকাংশ পণ্যের উপর ২০ শতাংশ হারে শুল্ক চালু করা হয়েছিল। তার উপর ১২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছে। অর্থাৎ, এখন চীনা পণ্যের উপর মোট শুল্কের পরিমাণ ১৪৫ শতাংশ।

অন্যদিকে বৃহস্পতিবার ইইউ জানিয়েছে, মার্কিন শুল্কের পাল্টা হিসাবে তারা যে শুল্ক চালুর সিদ্ধান্ত নিয়েছিল, তা স্থগিত থাকছে। ট্রাম্পের শুল্ক স্থগিত রাখার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। তারাও আলোচনা করে সমস্যা সমাধানের পথ খোলা রাখছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..